Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ধোঁয়াশা, চলছে গ্রেপ্তার অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ২১:৫৪

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ধোঁয়াশা, চলছে গ্রেপ্তার অভিযান

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলছে কিনা এই খবরে যখন চোখ রাখছেন বাংলাদেশের মানুষ, তখন দেশটিতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের একের পর এক অভিযানে রীতিমতো আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ৮ জুলাই দেশটির সরকারি দৈনিক বেরনামার খবরে বলা হয়েছে, রাজধানী কুয়ালালামপুরের বিলাসবহুল দুটি আবাসিক ভবনে অভিযানে দেশটির ইমিগ্রেশন পুলিশ ১০ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তান করেছে। এছাড়া জোহর বাহরুতে বড়োসড়ো অভিযানে ৩৫ জন বাংলাদেশিসহ ১৫৫ জন বিদেশিকেও আটক করা হয়।

এই যখন বাস্তবতা, তখন ৭ জুলাই সিলেটে বাংলাদেশের প্রবাসী মন্ত্রী জানালেন, অচিরেই খুলে যাচ্ছে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার। খবরটি বাংলাদেশের সব গণমাধ্যম বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করেছে। কিন্তু ৮ জুলাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে টাকা লেনদেন না করতে জনসাধারণকে নিষেধ করা হয়েছে।প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো এজেন্সি মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের সাথে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারবে না। এছাড়া পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল টেস্ট এবং কোনো প্রকার আর্থিক লেনদেন করা থেকেও রিক্রুটিং এজেন্টদের বিরত থাকার জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

এমন পরিস্থিতিতে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা হচ্ছে কিনা, আর হলেও তা কবে, এ নিয়ে প্রবল ধোঁয়াশা তৈরি হয়েছে।মালয়েশিয়ার প্রবাসী সাংবাদিকদের সাথে আলাপ করে মাইগ্রেশন কনসার্ন জানতে পেরেছে, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়টি যেই জায়গায় আটকে ছিল, তা ঠিক সেই জায়গায়ই রয়েছে।

Logo