Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে টাকা লেনদেনে সতর্কতা মন্ত্রণালয়ের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৯:৪৫

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে টাকা লেনদেনে সতর্কতা মন্ত্রণালয়ের

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে টাকা লেনদেন না করতে জনসাধারণকে নিষেধ করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

মালয়েশিয়ায় যেতে চাওয়া কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের উদ্দেশ্যে সতর্কতা জারি করল মন্ত্রণালয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এ সংক্রান্ত কোনো প্রকার যোগাযোগ বা আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।

একই সাথে কর্মী প্রেরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পূর্বে কোনো প্রকার মেডিকেল টেস্ট বা এ বাবদ কোনো অর্থ লেনদেন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মালয়েশিয়া গমন বা এ সংক্রান্ত যে কোনো বিষয়ে অভিযোগ অথবা তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ (দেশ থেকে) এবং +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Logo