Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নেওয়া ধীরে ধীরে কমবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৫:৫৩

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নেওয়া ধীরে ধীরে কমবে

বিদেশি কর্মী ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনাকে আরো সমন্বিত, স্বচ্ছ এবং শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই নেওয়া হচ্ছে এই উদ্যোগ। দেশটির সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ান স্টপ সেন্টার ফর ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট এখন থেকে থাকবে মানবসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। সরকারের লক্ষ্য, বিদেশি কর্মী ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। একই সঙ্গে শিল্প খাতের প্রয়োজন, জাতীয় নিরাপত্তা এবং স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য বজায় রাখা।

এছাড়া ভবিষ্যতে শিল্প খাতের প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়েই বিদেশি শ্রমিকের প্রয়োজন নির্ধারণ করা হবে। তবে সরকার স্পষ্ট জানিয়েছে, দীর্ঘমেয়াদে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীলতা কমাতে স্থানীয় কর্মীদের অংশগ্রহণ বাড়ানো, দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্পরখাতে অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার আরো জোরদার করা হবে। এই উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে দেশটির কোনো গণমাধ্যমে কলিং ভিসা চালু হচ্ছে- এমন কোনো খবর প্রকাশিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশসহ যেসব দেশ মালয়েশিয়ায় শ্রমিক পাঠায়, তাদের জন্য নতুন এই সিদ্ধান্ত ভবিষতে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া, অনুমোদনের বিষয় নানামুখী প্রভাব পড়তে পারে।

Logo