মালয়েশিয়ার খবর ২০ জুন ২০২৬
আনলিমিটেড ট্রাভেল পাস চালু করল Rapid KL
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৫:০৪
মালয়েশিয়ার র্যাপিড কেএল নতুন একটি ডিজিটাল মাসিক ট্রাভেল পাস চালু করেছে। এর মাধ্যমে যাত্রীরা মাত্র ১৫০ রিঙ্গিতে ৩০ দিনের জন্য আনলিমিটেড যাতায়াত করতে পারবেন। এই পাসটি “Rapid Bulanan” নামে বেশি পরিচিত এবং এটি Rapid KL-এর যে কোনো রেল ও বাস সার্ভিসে এক মাসব্যাপী আনলিমিটেড ভ্রমণের সুবিধা দেবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই পাসটি শুধু মালয়েশিয়ান নয়, বিদেশি যাত্রী ও প্রবাসীরাও ব্যবহার করতে পারবেন, যা প্রতিদিনের যাতায়াতকে আরো সহজ ও সাশ্রয়ী করবে। নতুন এই উদ্যোগটি জনপরিবহন ব্যবস্থার চাহিদা বৃদ্ধি, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদে টেকসই সেবা নিশ্চিত করার অংশ হিসেবে চালু করা হয়েছে। যদিও My50 নামের ৫০ রিঙ্গিতের পুরোনো মাসিক পাসও দেশটির জন্য আগের মতোই চালু থাকবে। কর্তৃপক্ষ বলছে, নিয়মিত যাত্রী, শিক্ষার্থী এবং দৈনন্দিন যাতায়াতকারীদের জন্য এটি একটি সহজ ও সুবিধাজনক ডিজিটাল সমাধান, যেখানে আলাদা টিকিট কেনার ঝামেলা ছাড়াই পুরো মাসজুড়ে ট্রেনে ও বাসে চলাচল করা যাবে।
logo-1-1740906910.png)