Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৬ জুন ২০২৬

এল নিনো ফিরে আসার আশঙ্কায় মালয়েশিয়াসহ এশিয়ায় তীব্র গরম ও খরার শঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৪:৪৮

এল নিনো ফিরে আসার আশঙ্কায় মালয়েশিয়াসহ এশিয়ায় তীব্র গরম ও খরার শঙ্কা

মালয়েশিয়ায় এবার তীব্র গরম ও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান হমেদ হামিদ জাবেদী এল নিনোর প্রভাব নিয়ে সতর্ক করে বলেছেন, এল নিনোর প্রভাব আবারো ফিরে আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে শুরু হয়ে ২০২৭ পর্যন্ত স্থায়ী হতে পারে। এই প্রভাবের কারণে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই সাথে বৃষ্টিপাত ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই তিনি দেশটির নাগরিক ও বাসিন্দাদের আগে থেকেই আগাম প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে বিশেষজ্ঞরা আরো বলছেন, এল নিনো সক্রিয় হলে দীর্ঘস্থায়ী খরা, পানির সংকট, কৃষি উৎপাদনে ক্ষতি এবং বনে আগুন লাগার ঝুঁকি বাড়ে, যা খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে।

মালয়েশিয়ার আবহাওয়া দপ্তরও জানিয়েছে, চলতি মৌসুমি সময়ে এল নিনো ও অন্যান্য জলবায়ু প্রভাব একসঙ্গে কাজ করলে পরিস্থিতি আরো তীব্র হতে পারে। তাই আগেভাগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব আবহাওয়া সতর্ক করেছে, এই প্রাকৃতিক চক্রটি প্রতি কয়েক বছর পর পর ফিরে আসে এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে এর প্রভাব আগের চেয়ে আরো বেশি তীব্র হতে পারে। 

Logo