Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৮ জুন ২০২৬

কাজের ভিসায় গিয়ে প্রবাসীদের ব্যবসা করতে দেবে না মালয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৫:৩৫

কাজের ভিসায় গিয়ে প্রবাসীদের ব্যবসা করতে দেবে না মালয়েশিয়া

কাজের ভিসায় গিয়ে প্রবাসীদের ব্যবসা করতে দেবে না মালয়েশিয়া। মালয়েশিয়া সরকার বলছে, দেশটি ভিসার অপব্যবহার বন্ধ করবে। আর যেসব প্রবাসী বা বিদেশি ব্যবসা করছেন, তাদের যদি ব্যবসা পরিচালনার ভিসা না থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অভিযোগ করেছেন, অনেক বিদেশি পর্যটক, শিক্ষার্থী বা অন্যান্য ধরনের ভিসাধারীরা দেশে প্রবেশ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন এবং স্থানীয়দের নামে লাইসেন্স ব্যবহার করে ব্যবসা নিয়ন্ত্রণ করছেন, যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে অভিযান পরিচালনার জোর নির্দেশ দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে অভিযান। ৭ জুন এমনই এক অভিযানে ৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।আটককৃতদের মধ্যে ১৯ জন বাংলাদেশি, ৫ জন ইন্দোনেশিয়ান, ৩ জন ভারতীয়, ১ জন পাকিস্তানি এবং ১ জন মিয়ানমারের নাগরিক রয়েছে।

তদন্তে বেরিয়ে আসে,“আলি বাবা সিন্ডিকেট” নামে পরিচিত একটি পদ্ধতিতে এসব বিদেশি স্থানীয় নাগরিকদের ব্যবসায়িক লাইসেন্স ব্যবহার করে নিজেদের ব্যবসা চালিয়ে আসছিল। এই পরিস্থিতি ঠেকাতে দেশজুড়ে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন দেশের নাগরিকদের কাগজপত্র পরীক্ষা করা হয় এবং যাদের বৈধ ভিসা, ওয়ার্ক পারমিট বা বসবাসের অনুমতি ছিল না, তাদের আটক করা হয়েছে। ভিসার উদ্দেশ্য ব্যতীত প্রবাসীরা অন্য কোনো কাজে নিয়োজিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছে অভিবাসন বিভাগ।

Logo