Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার নতুন পাসপোর্ট এখন ১০ বছর মেয়াদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১১:০৬

মালয়েশিয়ার নতুন পাসপোর্ট এখন ১০ বছর মেয়াদি

মালয়েশিয়ার নাগরিকদের জন্য পাসপোর্ট ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। সরকারি গেজেট অনুযায়ী, এখন থেকে নতুন পাসপোর্টের মেয়াদ হবে ১০ বছর এবং এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ রিঙ্গিত।

আগে পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের জন্য সাধারণ নাগরিকদের ২০০ রিঙ্গিত এবং প্রবীণদের ১০০ রিঙ্গিত দিতে হতো। নতুন নিয়মে প্রবীণ নাগরিকরা (৬০ বছর বা তার বেশি বয়সী) ১০ বছরের পাসপোর্ট পাবেন মাত্র ১৭৫ রিঙ্গিতে। প্রতিবন্ধী কার্ডধারীদের জন্য পাসপোর্ট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

হারানো বা ক্ষতিগ্রস্ত পাসপোর্ট

- হারানো বা ক্ষতিগ্রস্ত পাসপোর্ট পুনঃপ্রাপ্তির ক্ষেত্রে ফি বাড়ানো হয়েছে।

- ১৩ থেকে ৫৯ বছর বয়সীদের প্রথমবারের জন্য দিতে হবে ৫৫০ রিঙ্গিত, যা আগে ছিল ৪০০।

- দ্বিতীয়বারের জন্য খরচ হবে ৮৫০ রিঙ্গিত।

- তৃতীয়বার বা তার পরের প্রতিবারের জন্য দিতে হবে ১ হাজার ৩৫০ রিঙ্গিত।

- প্রবীণদের ক্ষেত্রে প্রথমবারের জন্য খরচ হবে ৩৭৫ রিঙ্গিত, দ্বিতীয়বার ৬৭৫ রিঙ্গিত এবং পরবর্তী প্রতিবার ১ হাজার ১৭৫ রিঙ্গিত।

- প্রতিবন্ধী কার্ডধারীদের জন্য প্রথমবারের পুনঃপ্রাপ্তি ফি ২০০ রিঙ্গিত, দ্বিতীয়বার ৫০০ রিঙ্গিত এবং পরবর্তী প্রতিবার ১ হাজার রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে।

এই পরিবর্তনের মাধ্যমে মালয়েশিয়া পাসপোর্ট ব্যবস্থাকে আরো আধুনিক ও দীর্ঘমেয়াদি করতে চায়। দীর্ঘমেয়াদি পাসপোর্টে নাগরিকদের ঝামেলা কমবে এবং আন্তর্জাতিক ভ্রমণে সুবিধা বাড়বে।

Logo