Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৩ জুন ২০২৬

মালয়েশিয়ায় হাজার হাজার অবৈধ অভিবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৫:৫৬

মালয়েশিয়ায় হাজার হাজার অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ তাদের অভিযানে চলতি বছরের ২৫ মে পর্যন্ত ১৭ হাজার ৩১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এই আটক অভিযানের জন্য সংস্থাটিকে ৫ হাজার ১০টি অভিযান পরিচালনা করতে হয়েছে। শুধু অবৈধ অভিবাসীই নয়, এসব অভিযানে বরখাস্ত করা হয়েছে ৭৭ জন ইমিগ্রেশন কর্মকর্তাকেও। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে অসদাচরণ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

বারনামার খবরে আরো বলা হয়েছে৭৮৯ জন নিয়োগকর্তাকেও অবৈধদের কাজে নিয়োগের জন্য গ্রেফতার করা হয়েছে। এসব অবৈধ অভিবাসীর মধ্যে বেশির ভাগই বাংলাদেশি, যারা নানা কারণে দেশটিতে অবৈধ হয়ে পড়েছেন। কঠিন অভিযানের কারণে অনেককেই পালিয়ে থাকতে হচ্ছে দেশটিতে।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতি, ক্ষমতার অপব্যবহার, বিভাগীয় নিয়ম লঙ্ঘন এবং অভিবাসন আটককেন্দ্রে বন্দিদের কাছে নিষিদ্ধ বা অবৈধ সামগ্রী পৌঁছে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

জাকারিয়া শাবান আরো জানিয়েছেন, অভিবাসন বিভাগে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধেশূন্য সহনশীলতানীতি অনুসরণ করা হচ্ছে।কোনো কর্মকর্তা বা কর্মচারী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধদের বিরুদ্ধে মালয়েশিয়া সরকারের এই কঠোর অবস্থান বিশেষ বার্তা বহন করছে। ফলে দেশটিতে থাকা প্রবাসীদের ভিসা, পাসপোর্ট কাজের অনুমতির বিষয়ে বিশেষ সতর্ক থাকা উচিত। 

Logo