Logo
×

Follow Us

এশিয়া

মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে বাংলাদেশ হাইকমিশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:৩৪

মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি কর্মী কামাল হোসেনের পাশে দাঁড়িয়েছে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন। মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে দেশে পাঠানোর জন্য বিমানের টিকিট প্রদান করা হয়েছে।

২৫ মে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই টিকিট হস্তান্তর করেন। হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা কামাল হোসেন দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসা ও পারিবারিক সেবাযত্ন গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তাকে দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে।

এই বিমান টিকিটটি বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল থেকে প্রদান করা হয়েছে। হাইকমিশনার নাজমুল ইসলাম বলেন, “মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যে কোনো মানবিক, স্বাস্থ্যগত ও কল্যাণমূলক সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন সর্বদা পাশে রয়েছে।” তিনি প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

টিকিট হস্তান্তর অনুষ্ঠানে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মো. মোতাছেম বিল্যাহ এবং তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন।

Logo