মালয়েশিয়ার খবর ২৩ মে ২০২৬
মালয়েশিয়ার রাজাকে মানহানি, টিকটকের বিরুদ্ধে ব্যবস্থা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৪:০২
মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ও মানহানিকর কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার।
কর্তৃপক্ষ টিকটককে নির্দেশ দিয়েছে, রাজার বিরুদ্ধে ছড়ানো এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ভিডিও, বিকৃত ছবি এবং বিভ্রান্তিকর তথ্য দ্রুত সরিয়ে ফেলতে হবে। মালয়েশিয়ার কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে এমন কিছু ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রাজার চেহারা ও বক্তব্য বিকৃত করা হয়েছে। এছাড়া বিভিন্ন পোস্টে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরিরও চেষ্টা করা হচ্ছিল। সরকার বলছে, এসব কনটেন্ট শুধু মানহানিকরই নয়, বরং দেশের স্থিতিশীলতা ও রাজতান্ত্রিক ব্যবস্থার প্রতিও হুমকি তৈরি করতে পারে। তাই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে এখন আরো দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)