ভিয়েতনামের দা নাং শহরে ইস্ট সি পার্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘দা নাং ফুড ট্যুর ২০২৬’। ২১ মে সন্ধ্যায় উদ্বোধন হওয়া এই উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। আয়োজকদের আশা, ২০০টিরও বেশি খাবারের স্টল, ধারাবাহিক কনসার্ট, বিয়ার উৎসব এবং অভিজ্ঞতাভিত্তিক ট্যুরের মাধ্যমে শহরের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে।
ইস্ট সি পার্ক, তাম থান বিচ স্কোয়ার এবং শহরের বিভিন্ন স্থানে আয়োজিত এই উৎসবে স্থানীয় ও আন্তর্জাতিক খাবারের বিশাল সমাহার থাকছে। কোয়াং নুডলস, বান সেও, কাও লাউ, শুয়োরের মাংস দিয়ে রাইস পেপার রোলসহ মধ্য ভিয়েতনামের সামুদ্রিক খাবার এবং আন্তর্জাতিক রন্ধনশৈলী পর্যটকদের সামনে তুলে ধরা হচ্ছে।
শুধু খাবার নয়, দর্শনার্থীরা খাবার তৈরির প্রক্রিয়া, ঐতিহ্যবাহী হস্তশিল্প, লোকক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানের অভিজ্ঞতাও নিতে পারবেন। “কালারস অফ কোয়াং নাম” চেক-ইন স্পেসে ঝুড়ি নৌকা, রান্নাঘর, রাস্তার বিক্রেতা ও সমুদ্রতীরের দৃশ্যাবলী আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যা তরুণদের ছবি তোলার জন্য বিশেষ আকর্ষণ তৈরি করছে।
দা নাং সিটি পিপলস কমিটির ভাইস চেয়ারম্যান নগুয়েন থি আন থি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, রন্ধনশিল্প শহরের পর্যটনের জন্য একটি নতুন ‘সাংস্কৃতিক দূত’ হয়ে উঠবে। তিনি আরো জানান, এশিয়ার অঞ্চলে দা নাংকে উৎসব ও খাবারের প্রধান গন্তব্য হিসেবে গড়ে তোলার কৌশলের অংশ হিসেবেই এই আয়োজন।
২৩ মে অনুষ্ঠিত হবে “বিয়ার ফেস্ট নাইট”, যেখানে দর্শনার্থীদের জন্য ৫,০০০-এরও বেশি খাবার ও বিয়ারের কম্বো অফার থাকবে। আর ২৪ মে অনুষ্ঠিত হবে ‘শপিফুড কনসার্ট’, যেখানে নু ফুওক থিন, কারিক, অরেঞ্জ ও ডিজে মি-সহ জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন।
এছাড়া তাম থান সৈকত চত্বরে ‘সমুদ্র-খাদ্য রন্ধন উৎসব’ এবং ক্যাম চাউ বাজারে ‘হোই আন দং ঐতিহ্যবাহী পিঠা উৎসব’ও আয়োজন করা হয়েছে। মে থেকে ডিসেম্বর পর্যন্ত চলমান ‘ডানাং ফুড ট্যুরস ২০২৬’ সিরিজটি দা নাংকে হোই আন, ডিয়েন বান, তাম কি ও দাই লক-এর সঙ্গে যুক্ত করে পর্যটকদের জন্য দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা তৈরি করবে।
logo-1-1740906910.png)