থাইল্যান্ডে ভ্রমণপ্রেমীদের জন্য বড় ধরনের পরিবর্তনের ঘোষণা এসেছে। দেশটির সরকার জানিয়েছে, বিদেশি পর্যটকদের জন্য চালু থাকা ভিসামুক্ত থাকার সুবিধা আগের তুলনায় কমিয়ে আনা হবে।
বর্তমানে বিশ্বের ৯০টিরও বেশি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই থাইল্যান্ডে দীর্ঘ সময় অবস্থান করতে পারেন। বিশেষ করে অনেক পর্যটক ৬০ দিন পর্যন্ত সেখানে থাকার সুযোগ পেতেন। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই সময়সীমা কমিয়ে ৩০ দিনে আনার পরিকল্পনা করছে থাই সরকার।
শুধু তাই নয়, কিছু দেশের নাগরিকদের জন্য এই সময়সীমা আরো কমে ১৫ দিন পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। থাইল্যান্ডের পর্যটন ও অভিবাসন কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক সময়ে অনেক বিদেশি নাগরিক ভিসামুক্ত সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা, কাজ করা এবং দীর্ঘদিন অবস্থান করার মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
বিশেষ করে জনপ্রিয় পর্যটন শহর ব্যাংকক, ফুকেট ও পাতায়াতে বিদেশিদের অবৈধ ব্যবসা এবং আন্ডারগ্রাউন্ড কর্মসংস্থানের ঘটনা বাড়তে থাকায় সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এছাড়া স্থলপথে যারা থাইল্যান্ডে প্রবেশ করেন, তাদের ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হচ্ছে।
এখন থেকে বছরে মাত্র দুইবার স্থল সীমান্ত ব্যবহার করে ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)