বাংলাদেশি এজেন্সির জন্য ভিসা আবেদনে কড়াকড়ি করেছে চীনা দূতাবাস। কারণ হিসেবে দূতাবাস বাংলাদেশের কিছু ট্রাভেল এজেন্সির অসদাচরণ শনাক্ত করেছে।
এর মধ্যে ভুয়া আবেদন, ফি প্রদান করতে ব্যর্থতা, ভিসা পাওয়ার অসুবিধা অতিরঞ্জিত করা, আবেদন প্রক্রিয়া স্থগিত করা, মিথ্যা তথ্য প্রচার করা, আবেদনকারীদের সঙ্গে প্রতারণা করা অন্যতম। এই ধরনের কর্মকাণ্ড চীনা ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রমকে ব্যাহত করেছে এবং আবেদনকারীদের স্বার্থের ক্ষতি করেছে বলে মনে করে চীন।
আবেদনকারীদের পক্ষে চায়না ভিসা আবেদনকারীর ট্রাভেল এজেন্সির অবশ্যই আইএটিএ মানে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের স্বীকৃতি পেতে হবে।
একই সঙ্গে দূতাবাস ট্রাভেল এজেন্সি নির্ভর না হয়ে আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজে নিজে ভিসার জন্য আবেদনের আহ্বান জানিয়েছে।
সে জন্য ভিসা আবেদনকারী এজেন্সির সেবা উন্নত করার জন্য নতুন শর্ত আরোপ করেছে তারা, যা আগামী ৫ জুলাই থেকে কার্যকর হবে। ২০ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকার চীন দূতাবাস।
logo-1-1740906910.png)