মালয়েশিয়ার খবর ১৯ মে ২০২৬
মালয়েশিয়ায় রাজার বিরুদ্ধে পোস্ট করে বিচারের মুখে নারী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৫:১৫
মালয়েশিয়ায় দেশটির রাজার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সমালোচনামূলক পোস্ট দেয়ার এক নারীর বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে। মালয়েশিয়ান নারী সুজাইদ আবদ হালিমের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। যদিও এই নারী আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার বিরুদ্ধে জেনে শুনে অন্যদের বিরক্ত করার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে দেশটির রাজার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য তৈরি ও তা সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগ আনা হয়।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের ভুল দাম উল্লেখ করে পোস্ট করার আরেক নারীকে ৪হাজার রিংগিত জরিমানা করা হয়েছে। বেরনামার খবরে বলা হয়েছে, মালয়েশিয়ান সেই নারীর বিরুদ্ধে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে মিথ্যা ছড়ানোর অভিযোগ আনা হয়েছিলো। তিনি তা স্বীকার করায় এই জরিমানা ধার্য করেন আদালত। দেশটির আদালত নাগরিক ও বাসিন্দাদের সামাজিক মাধ্যমে তথ্য দেয়ার বিষয়ে আরো সতর্ক হতে বলেছে যাতে ভুল তথ্যের কারণে সমাজে অস্থিরতা সৃষ্টি না হয়।
logo-1-1740906910.png)