Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৬ মে ২০২৬

মালয়েশিয়ায় হোটেলে অভিযান, আটক ১৫২ বিদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৭:১২

মালয়েশিয়ায় হোটেলে অভিযান, আটক ১৫২ বিদেশি

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশটির রয়্যাল কাস্টমস বিভাগের সহযোগিতায় কুয়ালালামপুরের চাংকাট এলাকায় একটি তিন তারকা হোটেলের আড়ালে পরিচালিত অসামাজিক কর্মকাণ্ডের বড় একটি চক্রের সন্ধান পেয়েছে। অভিযানে ১৫২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যার মধ্যে আটজন বাংলাদেশিও রয়েছেন। তবে সবচেয়ে বেশি ১২৯ জন চীনা নাগরিক আটক হয়েছেন।

১৫ মে রাত দেড়টার দিকে পরিচালিত এই অভিযানে হোটেল ও বিনোদনকেন্দ্রটিতে অভিযান চালানো হয়। 

অভিযানে মোট ২৪৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ১৯৪ জন বিদেশি এবং ৪৯ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে ১৫২ জন বিদেশিকে আটক করা হয়। অভিযানের সময় অনেক বিদেশি নাগরিককে উচ্চ শব্দের সংগীতের মধ্যে মাদকাসক্ত বা নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। তারা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও টের পাননি।

আটক সবাইকে পুত্রজায়া ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

এদিকে, মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযানে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত মোট ৩৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

Logo