মালয়েশিয়ার খবর ৯ মে ২০২৬
মালয়েশিয়ায় বিশেষ অভিবাসন অভিযানে আটক বিভিন্ন দেশের নাগরিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৭:৩৭
মালয়েশিয়ার সাইবারজায়ায় অবস্থিত মেনারা প্যারাগনে পরিচালিত এক বিশেষ অভিবাসন অভিযানে ১৩ বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত ৬ মে বুধবার রাত ৯টার দিকে জনসাধারণের অভিযোগ ও এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযানে খাবারের দোকান, কিয়স্ক, বিক্রয়কেন্দ্রসহ মোট ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১০৫ জন বিদেশি ও ৮৯ জন মালয়েশিয়ান নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ২৬ থেকে ৩৫ বছর বয়সী ১৩ বিদেশিকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে সুদান, ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। এ ঘটনায় তদন্তে সহায়তার জন্য এক স্থানীয় ব্যক্তিকেও সাক্ষী হিসেবে তলব করা হয়েছে।
আটক বিদেশিদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এবং অবৈধভাবে অবস্থান, ভিসার অপব্যবহার ও অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)