Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২ মে ২০২৬

মালয়েশিয়ার বিমানবন্দরে পরপর রহস্যজনক মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১৬:১২

মালয়েশিয়ার বিমানবন্দরে পরপর রহস্যজনক মৃত্যু

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এ একই দিনে দুই বিদেশির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। দ্য স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, ৩০ বছর বয়সী এক আলজেরিয়ান নাগরিক রাত প্রায় ৯টা ১০ মিনিটের দিকে টার্মিনালের তৃতীয় তলার একটি খোলা বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ জানিয়েছে, ঘটনার আগে ওই ব্যক্তিকে নিরাপত্তা ব্যারিয়ারের কাছে ব্যাগ খুলতে দেখা যায়, এরপরই তিনি নিচে পড়ে যান। দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি এবং ঘটনাটি ‘সাডেন ডেথ’ হিসেবে তদন্ত করা হচ্ছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই একই টার্মিনালের কাছাকাছি স্থানে আরেকটি মৃত্যুর ঘটনা ঘটেছে, যেখানে চীনের এক নারীকে তৃতীয় তলার গ্রিন জোনে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কাঁদছিলেন এবং আক্রমণাত্মক আচরণ করছিলেন। নিরাপত্তাকর্মীরা তাকে শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এক পর্যায়ে তাকে সহায়তা করতে গেলে তিনি প্রতিরোধ করেন এবং হঠাৎ নিচে পড়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই দুই ঘটনাই ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং জনমনে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন রয়েছে। 

Logo