মালয়েশিয়ার খবর ১ মে ২০২৬
শ্রমিকদের প্রতি আরো সদয় হন: মালিকদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:২১
শ্রমিকদের সুরক্ষায় মালিকদের আরো সদয় হতে অনুরোধ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, মালয়েশিয়ার শান্তি ও দ্রুত উন্নয়নে শ্রমিকসহ সব মানুষের কল্যাণের নিশ্চয়তা মালিকদের দিতে হবে। পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়ন, দ্রুত প্রবৃদ্ধি, উচ্চ বিনিয়োগের কথা তুলে ধরে আনোয়ার ইব্রাহিম প্রশ্ন রাখেন, এসবের পরও দেখতে হবে যে দেশটির শ্রমজীবী মানুষ অর্থনীতির এসব সুযোগ- সুবিধা পাচ্ছে কিনা।
উদাহরণ টেনে তিনি বলেন, মালয়েশিয়ায় অনেক কোম্পানি আছে, যারা বিলিয়ন রিঙ্গিত মুনাফা করে। কিন্তু শ্রমিকের বেতন ৪০ রিঙ্গিত বাড়াতে তাদের হিমশিম খেতে হয়। অথচ এসব শ্রমিকের শ্রমের বিনিয়মেই বিপুল মুনাফা অর্জিত হয়। এসব বিষয় নিয়ে মালিকদের আরো ভাবতে আহ্বান জানান তিনি।
একই সাথে কর্মী ও শ্রমিকরা যেন আরো বেশি শৃঙ্খলাবদ্ধ হয়, আরো বেশি উৎপাদনশীল হয়, সেদিকে মনোযোগী হতে পরামর্শ দেন তিনি।
logo-1-1740906910.png)