মালয়েশিয়ার খবর ৩০ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় অবৈধদের নিজ দেশে ফেরত যাওয়ার সময় বাড়ল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৮:৪৩
মালয়েশিয়ান সরকার দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের জন্য ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’-এর মেয়াদ ২০২৭ সালের মে মাস পর্যন্ত বাড়িয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে বৈধ কাগজপত্র ছাড়া থাকা বিদেশি নাগরিকরা কোনো ধরনের মামলা বা কঠোর শাস্তির মুখোমুখি না হয়েই স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।
এর আগে এই কর্মসূচির
মেয়াদ ২০২৬ সালের এপ্রিল
পর্যন্ত নির্ধারিত ছিল, তবে ব্যাপক
সাড়া পাওয়ায় আরো বেশি মানুষকে
সুযোগ দিতে এর মেয়াদ বাড়ানো
হয়েছে। ইতোমধ্যে লক্ষাধিক অভিবাসী এই কর্মসূচির আওতায়
নিবন্ধন করেছেন এবং অনেকেই ইতোমধ্যে নিজ
দেশে ফিরে গেছেন বলে
জানিয়েছে কর্তৃপক্ষ।
সরকার
বলছে, এই উদ্যোগের মূল
লক্ষ্য হলো দেশটিতে অবৈধভাবে
থাকা বিদেশিদের সংখ্যা কমানো এবং অভিবাসন ব্যবস্থাপনাকে
আরো নিয়ন্ত্রিত ও কার্যকর করা। একই
সঙ্গে যারা এই সুযোগ
নেবেন না, তাদের বিরুদ্ধে
ভবিষ্যতে কঠোর আইনগত ব্যবস্থা
নেওয়া হতে পারে বলেও
সতর্ক করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ একদিকে যেমন অভিবাসীদের জন্য নিরাপদে দেশে ফেরার সুযোগ তৈরি করছে, অন্যদিকে মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থাকে আরো শৃঙ্খলাবদ্ধ করছে। তাই যেসব অভিবাসী এখনো অবৈধভাবে অবস্থান করছেন, তাদের দ্রুত এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)