মালয়েশিয়ার খবর ২৮ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় বিলিয়নিয়ারদের ধনসম্পদ আরো বাড়ছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৩:৩৩
মালয়েশিয়া দিন দিন দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে উদীয়মান সম্পদ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। দেশটিতে ২০৩১ সালের মধ্যে বিলিয়নিয়ারের সংখ্যা ৩৯ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।
২০২৬ সালে পাঁচজনেরও বেশি বিলিয়নিয়ার থাকা বিশ্বের ১৫টি দেশের তালিকায় স্থান করে নেবে মালয়েশিয়া। দ্য ওয়েলথ রিপোর্টের বরাত দিয়ে এই খবর দিয়েছে দেশটির পোর্টাল দ্য নিউ স্ট্রেইট টাইমস।
রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে মালয়েশিয়ায় ৩০ বিলিয়ন ডলার সম্পদ আছে এমন অতি ধনী ব্যক্তির সংখ্যা ১ হাজার ৫৬৬ জন। ২০৩১ সালের মধ্যে সেই সংখ্যা ১ হাজার ৮৮১ জনে দাঁড়াবে।
দেশটির অর্থনীতিবিদরা বলছেন, দেশটির অর্থনীতি শক্তিশালী হওয়াও এর একটি প্রধান কারণ। মালয়েশিয়া ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে অর্থনৈতিক গতিশীলতা ধরে রেখেছে। ভূরাজনৈতিক ধাক্কা মালয়েশিয়ার অর্থনীতিকে তেমন একটা কাবু করতে পারেনি। তাছাড়া দেশটির অর্থনীতি সম্প্রসারিত হয়েছে নানা খাতে। ফলে অতি ধনীর পরিমাণ বাড়ছে দ্রুত হারে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা, উচ্চ সুদের হার থাকা সত্ত্বেও দেশটিতে বিলিয়নিয়ারদের সম্পদ বাড়াকে বিপুল উল্লম্ফন হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)