মালয়েশিয়ার খবর ২৬ এপ্রিল ২০২৬
শেষ হতে চলেছে মালয়েশিয়ার ভিসা ক্ষমার সময়সীমা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৫:৪২
মালয়েশিয়ায় ৩০ এপ্রিল শেষ হতে চলেছে অবৈধ প্রবাসীদের ভিসা ক্ষমা কর্মসূচি। এই কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় থাকা বৈধ কাগজপত্রবিহীন থাকা প্রবাসীরা জেল-জরিমানা ছাড়া তাদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার অনুমতি পেয়েছিলেন।
এই সুযোগ নিয়ে ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন প্রবাসী নিবন্ধন করেছিলেন এবং ২ লাখ ৪ হাজার অভিবাসী সময়সীমার আগেই তাদের নিজ নিজ দেশে ফেরত গেছেন। এই তালিকায় ইন্দোনেশিয়ার পরই রয়েছেন বাংলাদেশিরা। তবে এখনো যারা মালয়েশিয়া ছেড়ে যাননি, তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। ধারণা করা হচ্ছে, ভিসা ক্ষমার নির্ধারিত সময়ের মধ্যে যারা মালয়েশিয়া ছেড়ে যাননি, তাদের কঠোর অভিযানের মুখে পড়তে হতে পারে। আর এসব অভিযান কখন কোথা থেকে শুরু হবে, তাও নিশ্চিত করে জানা যাচ্ছে না। আর এই সাধারণ ক্ষমার মেয়াদ আবার বাড়ানো হবে কিনা, তাও নিশ্চিত নয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, ভিসা ক্ষমা কর্মসূচির আওতায় জরিমানা বাবদ ১১৪ মিলিয়ন রিঙ্গিত আয় করেছে সরকার।
এদিকে, প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, সময় বাড়ানোর জন্য অপেক্ষা না করে কাগজপত্র ছাড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরত যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। কেননা, সময়সীমা শেষ হওয়ার পর ধরা পড়লে কঠোর জেল-জরিমানার মধ্যে পড়তে হতে পারে প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)