মালয়েশিয়ার খবর ২৫ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় জ্বালানি সংকটে মন্ত্রীদের চলাচল কমানোর প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৩:০১
মালয়েশিয়ায় জ্বালানি সংকটের কারণে মন্ত্রীদের গাড়িতে চলাচল সীমিত করার প্রস্তাব আনা হয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকটের কারণে মালয়েশিয়া সরকার নতুন কিছু পদক্ষেপ বিবেচনা করছে। তবে সাধারণ জনগণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নেই বলেও জানানো হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী
দাতুক শেরি আনোয়ার ইব্রাহীম জানিয়েছেন, পরিস্থিতি আরো জটিল হলে সরকারি পর্যায়ে চলাচল
সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে একমত হয়েছেন কেবিনেটের মন্ত্রীরাও। প্রস্তাবিত
এই পদক্ষেপ মূলত মন্ত্রী ও সরকারি কার্যক্রমের জন্য প্রযোজ্য হতে পারে।
সরকারি সূত্রে
আরো জানা গেছে, জ্বালানি সাশ্রয় এবং সম্পদের ব্যবহার কমাতে মন্ত্রীদের ভ্রমণ সীমিত
করা, কর্মীদের জন্য ওয়ার্ক-ফ্রম-হোম বাড়ানো এবং সরকারি কার্যক্রমে জ্বালানি শক্তি
ব্যবহারে নিয়ন্ত্রণ আনার বিষয়গুলো বিবেচনায় রয়েছে।
বিশ্বব্যাপী
সরবরাহ ব্যবস্থা বিঘ্ন, জ্বালানির দাম বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে এই সংকট
তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এর প্রভাব পড়ছে পণ্যের দাম, পরিবহন ব্যবস্থা এবং সরবরাহ
শৃঙ্খলে।
তবে এখনো চূড়ান্ত
কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মালয়েশিয়ার জাতীয় অর্থনৈতিক পরিষদ পুরো পরিস্থিতি
পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
logo-1-1740906910.png)