Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৩ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় অভিযানে ৫৬ বাংলাদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৫৪

মালয়েশিয়ায় অভিযানে ৫৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় শাহ আলম ও পুচংয়ে এক অভিযানে ৫৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। ২২ এপ্রিল কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১১২ জনকে গ্রেফতার করে। এতে বাংলাদেশি ছাড়াও চারজন নেপালি, একজন করে ভারতীয় ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।  

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, এসব বিদেশি শ্রমিকরা এক কোম্পানির নামে ইস্যু করা অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস দিয়ে অন্য কোম্পানিতে কাজ করছিলেন।

ফলে শ্রমিকরা অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাসের শর্ত লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরো বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে। যেমন- বৈধ পরিচয়পত্র না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও মালয়েশিয়ায় অবৈধভাবে থেকে যাওয়া। 

গ্রেফতারকৃতদের সেমেনিয়াহ ও কেএলআইএ অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে।

Logo