Logo
×

Follow Us

এশিয়া

জোহর বাহরুতে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ২১:২৫

জোহর বাহরুতে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা ঘোষণা

মালয়েশিয়ার জোহর বাহরুতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ পাসপোর্ট সেবা চালু করা হচ্ছে। আগামী ১৮ ও ১৯ এপ্রিল সকাল ৮টা থেকে এই সেবা প্রদান করা হবে। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থান নির্ধারণ করা হয়েছে Jalan Wong Ah Fook, Bandar Johor Bahru এলাকায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ই-পাসপোর্ট আবেদন ও পাসপোর্ট ডেলিভারির জন্য এক্সপ্যাট সার্ভিসের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ই-পাসপোর্ট এনরোলমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার শেষ সময় ১৬ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত। অন্যদিকে পাসপোর্ট ডেলিভারির জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে ১৬ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত। উল্লেখ্য, ১৫ এপ্রিল সরকারি ছুটির কারণে এক্সপ্যাট সার্ভিস বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে আবেদনকারীদের উপস্থিত থাকতে হবে। অনুপস্থিতি বা বিলম্বের কারণে নির্ধারিত সময়ের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। যারা ইতোমধ্যে পাসপোর্ট সেবা গ্রহণ করেছেন তাদের ডেলিভারি একই স্থানে প্রদান করা হবে।

হাইকমিশন স্পষ্ট করেছে, এক্সপ্যাট সার্ভিসের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই প্রবাসীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এই সেবা পরিচালনা করবে Expat Services (Kuala Lumpur) Sdn. Bhd.। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন প্রথম সচিব ও দূতাবাস প্রধান কাজী কুমার দাশগুপ্ত।

Logo