মালয়েশিয়ার খবর ৩১ মার্চ ২০২৬
মালয়েশিয়ায় খাদ্যসহ সব কিছুর দাম বাড়ার শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৪:৩৯
মালয়েশিয়ায় খাদ্যপণ্যের দাম বাড়তে পারে ৫০ শতাংশ পর্যন্ত। জ্বালানি তেলের দাম বাড়ায় খাবারের দাম বাড়ার আশঙ্কা করছেন দেশটির ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, খাবার বিক্রি করে সামান্য যে টুকু মুুনাফা পাওয়া যেত, তাও বোধ হয় থাকবে না। কিন্তু বেড়ে যাবে ব্যবসা পরিচালনার খরচ।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঢেউ ভালোভাবেই লেগেছে মালয়েশিয়ায়। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, দেশটির মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোষাগারে ইতোমধ্যে বড় ধরনের ধাক্কা লেগেছে। যদিও দেশটির জ্বালানি তেলে ভর্তুকির পরিমাণ চার গুণের বেশি বেড়ে পৌঁছেছে ৩.২ বিলিয়ন রিঙ্গিতে।
তারপরও সব রকম পণ্যের দাম এখন আকাশছোঁয়া। অনেক খাদ্যপণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে আগেই।ব্যবসায়ীরা বলছেন, সাধারণ রুটি কানাই থেকে শুরু করে সর্বত্র প্রচলিত সকালের নাস্তা নাসি লেমাক পর্যন্ত সব কিছুর দাম বেড়েছে।
সবচেয়ে বেশি ভোগান্তি হবে সাধারণ মানুষ ও প্রবাসী কর্মীদের।দেশটির নাগরিক ও বাসিন্দাদের দৈনন্দিন খরচ দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে আছেন সবচেয়ে বেশি প্রায় ১০ লাখ বাংলাদেশি কর্মী শ্রমিক। বাজার পরিস্থিতির কারণে সামনের দিনগুলো তাদের জন্যও কঠিন হয়ে পড়বে।
logo-1-1740906910.png)