Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় প্রবাসীদের ঈদ কেনাকাটায় ব্যস্ততা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০২:০৪

মালয়েশিয়ায় প্রবাসীদের ঈদ কেনাকাটায় ব্যস্ততা

ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর উৎসবের আমেজ। তবে প্রবাসে থাকা শ্রমজীবী বাংলাদেশিদের কাছে সেই পরিবেশ ভিন্ন। পরিবার থেকে হাজার মাইল দূরে থাকলেও মালয়েশিয়ার বাজারগুলোতে এখন চলছে প্রবাসীদের ঈদ প্রস্তুতি।  

কুয়ালালামপুরের কেডাবলিওসিসহ বিভিন্ন মার্কেটে প্রবাসীরা শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। নতুন পাঞ্জাবি, আতর, জুতা থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী; সবই কিনছেন তারা। শুধু পোশাক নয়, ঈদের দিন দেশি খাবারের স্বাদ পেতে সেমাই, কিশমিশ, নারিকেলসহ নানা দেশি পণ্যের চাহিদাও বেড়েছে।  

মালয়েশিয়ায় বর্তমানে ১০ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। স্বজনদের থেকে দূরে থাকলেও তারা নিজেদের মতো করে ঈদের আনন্দ খুঁজে নিচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন, প্রত্যাশিত বিক্রি না হলেও ঈদের আগমুহূর্তে কেনাকাটা বাড়ছে, যা তাদের জন্য আশার খবর।  

প্রবাসীরা মনে করেন, ঈদের নামাজ, বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ আর সামান্য আয়োজনেই তারা আনন্দ ভাগাভাগি করতে চান। স্মৃতি আর ভালোবাসার টান নিয়েই প্রবাসের মাটিতে তারা খুঁজে পান ঈদের আমেজ।

Logo