মালয়েশিয়ার খবর ১৫ ফেব্রুয়ারি
মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি, বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৪
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের পাসপোর্ট জালিয়াতির সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। পুলিশের দাবি, প্রবাসী বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা এড়াতে এই চক্রটি জাল পাসপোর্ট তৈরি করত।
ক্লাং এলাকায় এক মাস ধরে গোয়েন্দা নজরদারির পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় সাধারণ মানুষের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়। তবে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শিক্ষার্থীর কাছে বৈধ স্টুডেন্ট পাস পাওয়া গেছে।
ইমিগ্রেশন পুলিশের ডেপুটি ডিরেক্টর জেনারেল আফেন্দি রামলি জানান, অভিযানে ২২টি জাল বাংলাদেশি পাসপোর্ট, এক্সেস কার্ড, প্রিন্টার, লেজার খোদাই মেশিন, কাটিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশের ধারণা, স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ বা অযোগ্য ঘোষিত শ্রমিকদের পাসপোর্ট পরিবর্তন করে দিত এই চক্র। গত ছয় মাসে তারা ২০০ থেকে ৩০০টি বাংলাদেশি পাসপোর্ট জাল করেছে বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তার শিক্ষার্থীকে পুত্রজায়া ইমিগ্রেশন ক্যাম্পে নেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)