Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১১ ফেব্রুয়ারি

শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার এয়ারপোর্টে বিশেষ সেন্টার চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৯

শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার এয়ারপোর্টে বিশেষ সেন্টার চালু

মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এয়ারপোর্টে প্রবেশের জন্য বিশেষ সেন্টার চালু করা হয়েছে। বিদেশি স্টুডেন্টরা যখন কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছাবেন, তখন ঝামেলাবিহীনভাবে ইমিগ্রেশন পার হতে সহায়তা করবেন নতুন এই সেন্টারের কর্মকর্তারা।

বিমানবন্দরে টার্মিনাল ওয়ানে আইস্যাক নামে এই সেন্টার চালু করা হয়েছে, যা সেবা দেবে ২৪ ঘণ্টা। তাছাড়া বিশ্ববিদ্যালয়-সম্পর্কিত তথ্য, ক্যাম্পাস-যাত্রার গাইডলাইন, অফারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো এক জায়গা থেকেই গ্রহণ করতে পারবেন স্টুডেন্টরা। দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সারা বিশ্বে প্রথমবারের মতো মালয়েশিয়াতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই বিশেষ আগমন সুবিধা পাবেন। এর মাধ্যমে মালয়েশিয়ার সরকার জানিয়ে দিল, দেশটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্বাগত জানাতে বিশেষ সুবিধা ও নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।

এই বিশেষ আগমনী কেন্দ্রটি মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, উচ্চশিক্ষা মন্ত্রণালয়, Education Malaysia Global Services এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে পরিচালনা করবে। বর্তমানে মালয়েশিয়ায় ১৬০টিরও বেশি দেশের দেড় লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন। এই কেন্দ্র বিশেষ করে বছরের সবচেয়ে ব্যস্ত সময় বা বেশি শিক্ষার্থী আসার সময় আগমনের অভিজ্ঞতা সহজ করবে। 

Logo