মালয়েশিয়ার খবর ১০ ফেব্রুয়ারি
মালয়েশিয়ায় তিন বাংলাদেশি উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১১
মালয়েশিয়ায় মানব পাচারের ঘটনায় তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। হুলু তেরেংগানু এলাকার একটি নির্মাণাধীন এলাকা থেকে এসব বাংলাদেশিকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযানে উদ্ধারকৃত বাংলাদেশিদের চাকরিদাতা একজন স্থানীয় নাগরিককে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব বাংলাদেশিদের জোর করে কাজ করানো হচ্ছিল। যাদের পাঁচ মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। উপার্জন না থাকায় এসব বাংলাদেশি মাছ ধরে, বনবাদার থেকে ফল-সজবি খেয়ে জীবন ধারণ করছিলেন।
এসব বাংলাদেশির থাকার জায়গা মানসম্মত ছিল না। তাদের পাসপোর্টও জব্দ করে রাখা হয়েছিল এবং কোনো ওয়ার্ক পারমিটও ছিল না। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছে।
মালয়েশিয়ার আইনশৃৃৃঙ্খলা বাহিনী সতর্ক করে বলেছে, মানব পাচার সিন্ডিকেটের বিরুদ্ধে তারা জোর অভিযানে নেমেছেন। অভিযোগের সত্যতা পেলে মানব পাচার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)