Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৬ জানুয়ারি

আরো কঠিন হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৪১

আরো কঠিন হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন

মালয়েশিয়ায় প্রবেশের সব পথ আরো কঠিন হচ্ছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশের সীমান্ত প্রবেশপথে কোনো ছাড় দেওয়া হবে না। এ নিয়ে খবর প্রকাশ করেছে মালয়েশিয়ান পত্রিকা বারনামা।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, সীমান্তে অনুমোদনহীন পদ্ধতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশটির জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। 

জাকারিয়া শাবান আরো বলেছেন ,যাত্রীরা হোক মালয়েশিয়ান নাগরিক বা বিদেশি সরকারি নিয়ম অনুসারে পাসপোর্ট বা বৈধ সীমান্ত পাস দেখানো বাধ্যতামূলক। 

এটি আইনের আওতায় থাকা ও সঠিকভাবে চলাচলের তথ্য রেকর্ডে রাখার জন্য অপরিহার্য।

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ‘হ্যান্ড রেইজিং’ বা শুধু হাত তুলে সীমান্তে পেরিয়ে যাওয়ার কারণে অনেকে নথিভুক্ত হয়নি। তবে যদি কোনো কর্মকর্তাকে এমন কর্মকাণ্ডে জড়িত পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইমিগ্রেশন অধিদপ্তর থেকে দৃঢ়ভাবে বলা হয়েছে, দেশটির প্রবেশপথে সাধারণ কোনো ছাড় বা বিশেষ ব্যবস্থার সুযোগ নেই এবং সব প্রক্রিয়া কঠোরভাবে আইনের সাথে সঙ্গতিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।

জাকারিয়া জানিয়েছেন, অনেক সময় উচ্চ নৈতিক মানসম্পন্ন কর্মকর্তাদের বাহ্যিক চাপ বা সিন্ডিকেটভিত্তিক প্রভাব মোকাবিলা করতে হয়, যা নিয়ন্ত্রণে রাখাও একটি বড় চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, ছোট কোনো ছাড়ও অনেক সময় বড় ঝুঁকির সম্ভাবনা বাড়ায়। অনিয়মের মতো আচরণ মালয়েশিয়াকে অপরাধী সিন্ডিকেট ও গোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিণত করতে পারে।

Logo