মালয়েশিয়ার খবর ২২ জানুয়ারি
মালয়েশিয়ায় অনলাইন স্ক্যামে রেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৯:৫৫
মালয়েশিয়ায় ২০২৫ সালে অনলাইন ও আর্থিক প্রতারণা বা স্ক্যাম-সংক্রান্ত ক্ষতি দেশটির ইতিহাসে গত তিন বছরের সর্বোচ্চ। এমন খবর জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর বিভিন্ন মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে সামগ্রিকভাবে ২.৭৭ বিলিয়ন মালয়েশিয়ান রিংগিট অবৈধভাবে নেওয়া হয়েছে এবং এর ফলে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ৫.৬২ বিলিয়ন ক্ষতি হয়েছে, যা দেশটির আর্থিক খাতে অনলাইন প্রতারণার বেহাল অবস্থাকেই ব্যাপকভাবে নির্দেশ করে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, এসব প্রতারণার পেছনে টেলিফোন স্ক্যাম, অনলাইন ভালোবাসার সম্পর্কের জাল, ই-কমার্স প্রতারণা, ভুয়া ঋণ ও বিনিয়োগ প্রস্তাবসহ বিভিন্ন ধরনের অনলাইন স্ক্যাম প্রধান কারণ হিসেবে কাজ করেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এসব ফাঁদ ক্রমে আরো “জটিল ও সুসংগঠিত” হয়ে উঠছে। প্রতারণা রোধে পুলিশ বর্তমানে বিদ্যমান আইন ব্যবহার করে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং বিভিন্ন অর্থনৈতিক ও টেলিযোগাযোগ সংস্থার সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়ানোর মাধ্যমে প্রতারণা প্রতিরোধ, তদন্ত ও বিচার প্রক্রিয়া শক্তিশালী করার চেষ্টা করছে।
এছাড়া সরকার বর্তমানে দণ্ডবিধি, যোগাযোগ ও মাল্টিমিডিয়া আইন ও অর্থ পাচার সংক্রান্ত আইন সংশোধনের বিষয়েও ভাবছে, যেন এমন অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি, সম্পদ বাজেয়াপ্ত এবং মুল অ্যাকাউন্টহোল্ডার বা ‘মিউল’-এর মতো সহযোগীদের ওপরও ব্যবস্থা নেওয়া যায়। এ সমস্ত তথ্য মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত পার্লামেন্টারি উত্তর থেকে জানা গেছে।
logo-1-1740906910.png)