Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়া প্রবাসীদের পোস্টাল ব্যালট সংগ্রহ করতে দূতাবাসের বিজ্ঞপ্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩১

মালয়েশিয়া প্রবাসীদের পোস্টাল ব্যালট সংগ্রহ করতে দূতাবাসের বিজ্ঞপ্তি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন কিন্তু এখনো ব্যালট হাতে পাননি, তাদের দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।  

হাইকমিশনের মতে, উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন পোস্ট অফিসে সংরক্ষিত রয়েছে। অনেক ক্ষেত্রে ভোটারদের দেওয়া ঠিকানা অসম্পূর্ণ বা অস্পষ্ট হওয়ায় এবং ফোনে যোগাযোগ সম্ভব না হওয়ায় সরাসরি ব্যালট বিতরণে জটিলতা দেখা দিয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পৌঁছানো সম্ভব হচ্ছে না।  

হাইকমিশন সতর্ক করে বলেছে, সময়মতো ব্যালট সংগ্রহ না করলে এবং যথাযথভাবে তা ফেরত না পাঠালে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ব্যাহত হতে পারে।  

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থেকে ইতোমধ্যে প্রায় ৪ হাজার পোস্টাল ব্যালট ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে ফেরত এসেছে।  

প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হলেও মাঠপর্যায়ে সমন্বয়হীনতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। হাইকমিশন জানিয়েছে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

Logo