মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের শীর্ষে বাংলাদেশিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের শীর্ষে রয়েছেন এখন বাংলাদেশি কর্মীরা। ৫ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম।
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম সংসদে
একটি লিখিত জবাবে জানান, বর্তমানে ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ বাংলাদেশি কর্মী মালয়েশিয়াতে
বৈধভাবে কর্মরত। দেশটির উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং খাদ্য ও পানীয় খাতে
বিদেশি কর্মীদের মধ্যে বর্তমানে শীর্ষে রয়েছেন বাংলাদেশি কর্মীরা।
এই শ্রমবাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইন্দোনেশিয়ানরা
যাদের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ১০৮ জন এবং তৃতীয় অবস্থানে রয়েছে নেপাল ৩ লাখ ৭০ হাজার
১২৭ জন কর্মী রয়েছে তাদের।
২০২৩ সালের ১৮ মার্চ থেকে অভিবাসী কর্মী নিয়োগের
কোটা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান এই মন্ত্রী।
এ সময় মানবপাচার, জোর করে কর্মীদের কাজ করানোসহ
বিভিন্ন বিষয়ে শ্রম বিভাগ কাজ করছে উল্লেখ করে সরকার অভিবাসী কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তায়
সব সময় তৎপর বলেও মন্তব্য করেন মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম।
এদিকে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা) জানিয়েছে,
গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট কর্মক্ষম মানুষের সংখ্যা ১ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার
৫০০ জন। এর মধ্যে মোট বিদেশি শ্রমিকের সংখ্যা ২৩ লাখ ৬৮ হাজার ৪২২ জন (১৪ শতাংশ)।
তথ্যসূত্র: সময় অনলাইন – ০৬.০২.২০২৫
logo-1-1740906910.png)