Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৩০ জুলাই

বাংলাদেশিকে অপহরণ চেষ্টা: সাতজনকে ধরেছে মালয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৭:৩২

বাংলাদেশিকে অপহরণ চেষ্টা: সাতজনকে ধরেছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামার খবরে বলা হয়েছে, ৩০ জুলাই স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে সাতজনকে আনা হয়, তাদের মধ্যে দুজন বাংলাদেশি আর পাঁচজন মালয়েশিয়ান। 

পুলিশের অভিযোগ মতে, গত ২৬ জুন রাত ১১টা ৩০ মিনিটের দিকে সেন্টুল এলাকায় একটি মসজিদের সামনে ওই ৪৭ বছর বয়সী বাংলাদেশি ব্যবসায়ীকে যৌথভাবে অপহরণের চেষ্টা করা হয়, যার উদ্দেশ্য ছিল মুক্তিপণ আদায় করা।

গ্রেফতারকৃতদের মধ্যে দুই বাংলাদেশি হলেন সোহেল রানা ও শাহজাহান। আদালতে সোহেল রানার পক্ষে আইনজীবী থাকলেও বাকিদের কেউ ছিলেন না। তবে সেই বাংলাদেশি ব্যবসায়ীর নাম- পরিচয় প্রকাশ করা হয়নি।  

বার্নামার খবরে আরো বলা হয়েছে, আদালতে ম্যাজিস্ট্রেট নূরে লাইন হানিম আব্দুল হালিমের সামনে এই সাতজনের বিরুদ্ধে অভিযোগ পড়ার পর কেউ তাদের প্রতিক্রিয়া জানাননি। তাতে মনে হয় তারা তাদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। 

এই মামলার শুনানি উচ্চ আদালতের অধীনে হওয়ায় আবেদনও করেনি অভিযুক্তরা। ৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড হতে পারে। 

Logo