Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৯ জুলাই

মালয়েশিয়ায় ইমিগ্রেশনে সিল জালিয়াতি, আটক ১৫ বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৭:০৯

মালয়েশিয়ায় ইমিগ্রেশনে সিল জালিয়াতি, আটক ১৫ বাংলাদেশি

পাসপোর্টে ভুয়া ইমিগ্রেশন সিল জালিয়াতি করে মালয়েশিয়ায় ঢোকার সময় ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। দেশটির সারাওয়াক ইমিগ্রেশন বিভাগের নিয়ন্ত্রণ ও নজরদারি ইউনিট কুচিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ জুলাই তাদের আটক করে। প্রাথমিক তদন্তে দেখা যায়, তাদের কারো বৈধ ইমিগ্রেশন রেকর্ড নাই। পাসপোর্ট পরীক্ষায় দেখা যায়, তাদের ইমিগ্রেশন সিল ছিল ভুয়া। আটককৃতরা জানিয়েছেন, প্রতিজনকে পাচারের জন্য এজেন্টকে ১৮ থেকে ২০ হাজার রিংগিত দিয়েছেন তারা। 

এদিকে, বিদেশি নাগরিকদের অফিসিয়াল ইমিগ্রেশন স্ক্রিনিং এড়িয়ে যথাযথ ছাড়পত্র ছাড়াই মালয়েশিয়ায় ঢোকার অনুমতি দেওয়ায় দুই ইমিগ্রেশন অফিসারকে ধরেছে দেশটির দুর্নীতি দমন কমিশন।মালয়েশিয়ার নিউ স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, এই দুই অফিসারকে জিজ্ঞাসাবাদে মানব পাচারে উচ্চ পর্যায়ের লোকজন জড়িত থাকার যোগসূত্র পেয়েছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। ধারণা করা হচ্ছে, ইমিগ্রেশনে পাল্টা-সেটিংয়ে  জড়িত একটি বড় চক্র, যারা একে অপরের সাথে যোগসাজশে কাজ করছে। তাই মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সি (MCBA) জানিয়েছে, তাদের মনিটরিং অ্যান্ড ইন্টিগ্রিটি ইউনিটগুলো ইমিগ্রেশন চেক পয়েন্টে ক্লোজ-সার্কিট ক্যামেরার ফুটেজের মাধ্যমে অফিসারের সন্দেহজনক আচরণ শনাক্ত করার পরে তাদের গ্রেপ্তার করছে। 

Logo