Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৭ জুলাই

৮০ বাংলাদেশিকে আটকাল মালয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:১৩

৮০ বাংলাদেশিকে আটকাল মালয়েশিয়া

আবারো ৮০ জন বাংলাদেশিকে কুয়ালালামপুর ঢুকতে দেয়নি মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি। ২৬ জুলাই কুয়ালালামপুর বিমানবন্দরে এই ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বেরনামার এক খবরে বলা হয়েছে, ৮০ জন বাংলাদেশি ছাড়াও তালিকায় আছে ১০ ভারতীয় ও ৯ পাকিস্তানি।

কুয়ালালামপুর বিমানবন্দরে এক নম্বর টার্মিনালে ৪০০ জনকে সন্দেহজনক তালিকায় রেখে সাত ঘণ্টা ধরে সার্চ করা হয়। তাদের মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের এই ৯৯ জনকে দেশটিতে ঢুকতে দেওয়া হয়নি।

কারণ হিসেবে বলা হয়েছে, ইমিগ্রেশন চেক পয়েন্টে জিজ্ঞাসাবাদে মালয়েশিয়া ভ্রমণে তাদের কারণ সন্দেহজনক মনে হয়েছে। তাদের আগের ট্রাভেল রেকর্ডও পরিষ্কার নয়। ৮০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর আগে আইনগত বিষয়াবলি বিবেচনায় রেখে তাদের কাছ থেকে তথ্য রাখা হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি।

এর আগে গত ২৪ জুলাই ৮৪ জন বাংলাদেশিসহ ২২৫ জন বিদেশিকে দেশটিতে ঢোকার পথে আটকে দিয়েছিল মালয়েশিয়ার বর্ডার পুলিশ। 

Logo