মালয়েশিয়ার খবর ২৬ জুলাই
ইমিগ্রেশন আরো কড়াকড়ি করছে মালয়েশিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৬:০৫
মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি তাদের অফিসারদের বিরুদ্ধে কাউন্টার সেটিংস প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। দেশটিতে বিদেশি নাগরিকদের অবৈধভাবে প্রবেশ বন্ধ করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বারনামার খবরে বলা হয়েছে, কেবল সৎ অফিসার, যাদের পূর্ববর্তী কাজের রেকর্ড ভালো তাদের নিয়োজিত করা হবে বিমানবন্দরসহ নানা সীমান্ত চেকপোস্টে। এমন একসময় এই কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে মালয়েশিয়া, যখন কুয়ালালামপুর বিমানবন্দরে এক অফিসারকে তারা ধরেছে, যার কাছ থেকে নগদ ৮ হাজার ৩০০ রিংগিত, পাসপোর্ট নম্বর পাওয়া যায়।
মনে করা হচ্ছে, অর্থের যোগসাজশে বিদেশিদের ইমিগ্রেশন পার করাতে সাহায্য করছিলেন তিনি। একই অভিযোগে আরো চার অফিসারকে জিজ্ঞাসাবাদ করছে এজেন্সি। এসব ব্যবস্থায় মনে করা হচ্ছে, মালয়েশিয়া ইমিগ্রেশনে বিদেশিদের প্রবেশে আরো কড়াকড়ি ব্যবস্থা নিতে যাচ্ছে।
এমন একসময় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যখন গত ২৪ জুলাই কুয়ালালামপুর বিমানবন্দর থেকেই ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
logo-1-1740906910.png)