বাংলাদেশিদের জন্য মিসর দূতাবাসের গুরুত্বপূর্ণ নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:৩৬
মিসরে ভ্রমণের পরিকল্পনা করা বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মিসর দূতাবাস। ২৫ মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ নিয়ম অনুযায়ী এখন থেকে ট্রানজিট ভিসা পূর্বেই দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রমণকারীর অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে। প্রয়োজনে চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিটও থাকতে হবে। মিসরকে অবশ্যই অন্য একটি গন্তব্যে যাওয়ার পথে ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে। এছাড়া মিসরে প্রবেশের ক্ষেত্রে দেশটির অভিবাসন নীতিমালা মেনে চলতে হবে। প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় থাকা কোনো ব্যক্তিকে মিসরে প্রবেশ করতে দেওয়া হবে না।
দূতাবাস জানিয়েছে, যে কোনো ধরনের ভোগান্তি এড়াতে ভ্রমণের পূর্বেই ট্রানজিট ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
logo-1-1740906910.png)