কাতারে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২১:৪৩
বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ কাতার সফরে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কাতার বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষে রাতে এক ডিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক ঐক্য এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাতার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল।
এছাড়া উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সদস্যরা, কাতার কৃষক দলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন লিমন এবং কাতার যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুল হক সুমন।
logo-1-1740906910.png)