Logo
×

Follow Us

প্রবাসের খবর

বাহরাইনে জিয়া শিশু-কিশোর মেলার অভিষেক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৭:২৫

বাহরাইনে জিয়া শিশু-কিশোর মেলার অভিষেক

‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ স্লোগান সামনে রেখে বাহরাইনে জিয়া শিশু-কিশোর মেলার অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বর্তমান বিএনপি সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এতে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর শিকদার। প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আমিন ও বিশেষ সম্পাদক আবুল বাশার বিপুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ মামুন হোসেন। এ সময় বাহরাইন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ২৭ সদস্যবিশিষ্ট বাহরাইন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে এম এম এ শামীমকে সভাপতি, ফরহাদ আহমেদকে সাধারণ সম্পাদক এবং শাহ আরিফুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Logo