বাহরাইনে ইয়াং অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৬:১৬
বাহরাইনে জমকালো আয়োজনে সম্পন্ন হলো বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের ২০২৬-২০২৮ সেশনের নতুন কমিটির অভিষেক এবং তারুণ্যের মিলনমেলা ২০২৬।
বুরির ডায়নামিক সুইমিং পুলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মাহফুজুর রহমান। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নাজির আহমেদ, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সজিব বজলুর রশিদ।
অনুষ্ঠানে সংগঠনের নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং তরুণদের কল্যাণে কাজ করার ওপর জোর দেন বক্তারা। খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রাণবন্ত এই আয়োজন।
logo-1-1740906910.png)