মালয়েশিয়ার কুয়ালালামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাসমান ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার ও নগদ অর্থ বিতরণ করেছে যুবদল মালয়েশিয়া শাখা।
মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির নেতাকর্মীরা নগরীর চৌকিট এলাকায় অবস্থানরত অসহায় ও ভাসমান মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মানবিক এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
নেতাকর্মীরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। প্রবাসে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
খাবার বিতরণ শেষে যুবদলের গৌরবময় অতীত ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণ, যুবদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দীর্ঘায়ু এবং জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল মালয়েশিয়া শাখার সহসভাপতি শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান ও খালিদ হাসান রিপন; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ; সাংগঠনিক সম্পাদক বিএম রাসেল রানা; মারুফ সিকদার, মোশাররফ হোসেন, শেখ জালাল, রফিকুল ইসলাম, তুহিন শেখ ও আব্দুল্লাহ আল রোমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
logo-1-1740906910.png)