Logo
×

Follow Us

প্রবাসের খবর

দাম্মামের সিকুতে সেভেন স্টারের নতুন শাখার উদ্বোধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫

দাম্মামের সিকুতে সেভেন স্টারের নতুন শাখার উদ্বোধন

সৌদি আরবের দাম্মামের বাংলাদেশি অধ্যুষিত সিকুতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো কে.এস.এ সাত্তার সেভেন স্টারের সপ্তম শাখা।

ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিম খাঁন, আব্দুস ছালাম, মো. দিপু, মুখলেছুর রহমান অভি, বাদশা মিয়াসহ আরো অনেকে। 

উদ্বোধনকালে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই প্রতিষ্ঠানে অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে প্রবাসীদের জন্য আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেন কুমিল্লা চান্দিনা বীরখাল গ্রামের কৃতী সন্তান আব্দুস সাত্তার।

এ সময় সিকুতে প্রবাসের মাটি এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। দাম্মামের সিকুতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এ সময় উপস্থিত ছিলেন।

মুখলেছুর রহমান অভি, সৌদি আরব থেকে

Logo