দাম্মামে প্রবাসীদের মাঝে শুকনো খাবার বিতরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪
সৌদি আরবের দাম্মাম প্রাদেশিক বিএনপির উদ্যোগে তীব্র গরম ও প্রচণ্ড রোদে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার টিমের সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুকনো খাবার ও ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে।
স্থানীয় ফয়সালিয়ার এস্তেরাহা আল আসিমাহ ক্যাম্পে দূর-দূরান্ত থেকে আগত প্রবাসীদের মধ্যে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি আলহাজ ফারুক হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ, জামাল উদ্দিন সরদার, আল আমিন, সোহেল চৌধুরী, এরশাদসহ আরো অনেকে।
মানবিক এ উদ্যোগ গ্রহণ করায় দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীরা।
মুখলেছুর রহমান অভি, সৌদির দাম্মাম থেকে
logo-1-1740906910.png)