Logo
×

Follow Us

ইউরোপ

রোমে মন্তেভেরদে প্রবাসীদের বনভোজন

মালিক মনজুর, ইতালি

মালিক মনজুর, ইতালি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৪:৫৩

রোমে মন্তেভেরদে প্রবাসীদের বনভোজন

ইতালির রোমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মন্তেভেরদে প্রবাসীদের বার্ষিক বনভোজন। রোমের কাছাকাছি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লাগো দি বোলছেনা লেক এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বহু প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা।

দিনব্যাপী এ আয়োজন প্রবাসীদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়। বনভোজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাকারিয়া মাসুদ, রাসেল আহমেদ, শরিফুল ইসলাম, আশিকুর রহমান, শাকিল আহমেদ ও আল আমিন মিয়া।

অনুষ্ঠানে শিশু, নারী ও পুরুষদের জন্য ছিল নানা ধরনের খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা। দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাঁড়ি ভাঙাসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন প্রবাসীরা। এছাড়া র্যাফেল ড্র এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।

প্রচণ্ড গরমের মধ্যে লেকের শীতল পানিতে নৌকা ভ্রমণ ও গোসল ছিল সবচেয়ে আকর্ষণীয় আয়োজন। প্রাকৃতিক পরিবেশে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিতরা।

আয়োজকরা জানান, প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক বন্ধন ও ঐক্য আরো শক্তিশালী করতেই এ বনভোজনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও কমিউনিটির কল্যাণে এমন সামাজিক ও বিনোদনমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তারা।

প্রবাসীদের মতে, কর্মব্যস্ত জীবনের ফাঁকে এ ধরনের আয়োজন পরিবার ও পরিচিতজনদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ তৈরি করে এবং কমিউনিটির বন্ধনকে আরো দৃঢ় করে।

Logo