বাহরাইনে সুশৃঙ্খল পরিবেশে পার হলো এসএসসি পরীক্ষার প্রথম দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৯
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাহরাইনে ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। স্থানীয় সময় সকাল ৭টায় এবং বাংলাদেশ সময় সকাল ১০টায় একযোগে পরীক্ষা শুরু হয়।
বাহরাইনের বাংলাদেশ স্কুল কেন্দ্র থেকে এ বছর মোট ৬১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪ জন এবং ১ জন অনিয়মিত (বালক) পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ৩৫ জন বালক ও ২৭ জন বালিকা।
সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান, স্কুলের সচিব ও এসএসসি পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ অরুণ জি নায়ার, হল সুপারভাইজার (উপাধ্যক্ষ) শাহিদা বেগম, বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন এবং প্রশাসক মোসাদ্দেকুল ইসলাম।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত সার্বিক ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারায় সন্তোষ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও ভালো ফলাফলের জন্য শুভকামনা জানান।
ঢাকা শিক্ষা বোর্ডের সাথে সামঞ্জস্য রেখে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিভাবক ও শিক্ষকরা এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন এবং পরীক্ষার্থীদের ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেছেন।
বাহরাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের একাধিক কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রবাসে থেকেও শিক্ষার্থীদের এ ধরনের অংশগ্রহণ ও সাফল্য বাংলাদেশ ও প্রবাসী সমাজের জন্য গর্বের বিষয়।
logo-1-1740906910.png)