Logo
×

Follow Us

প্রবাসের খবর

চট্টগ্রামের মেয়রের সাথে ওমান বিএনপি নেতাদের সাক্ষাৎ

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৭

চট্টগ্রামের মেয়রের সাথে ওমান বিএনপি নেতাদের সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ মনজুরুল ইসলাম। 

মনজুরুল ইসলাম সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা এবং ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাক্ষাৎকালে দলীয় সাংগঠনিক বিষয়াদি ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ডা. শাহাদাত হোসেন নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। 

এ সাক্ষাতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাসান চৌধুরী ওসমান।

Logo