Logo
×

Follow Us

এমসি এক্সপ্লেইনার

আইইএলটিএস স্কোরের মেয়াদ থাকে কত দিন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৬:৪৫

আইইএলটিএস স্কোরের মেয়াদ থাকে কত দিন?

আচ্ছা একবার আইইএলটিএস পরীক্ষার পর কত দিন রেজাল্টের ভ্যালিডিটি থাকে? রেজাল্টের ভ্যালিডিটি কি সব দেশে সমান হবে?

আপনি যদি বিদেশে পড়াশোনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আইইএলটিএস স্কোর কতদিন পর্যন্ত বৈধ থাকে এই বিষয়টি অবশ্যই জানা দরকার। 

২০২৬ সালের নিয়ম অনুযায়ী, সাধারণভাবে আইইএলটিএস টেস্টের রেজাল্ট পরীক্ষার তারিখ থেকে দুই বছর পর্যন্ত ভ্যালিড থাকে। 

অর্থাৎ আপনি আইইএলটিএস পরীক্ষা দেওয়ার পর দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি, স্কলারশিপ বা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য স্কোর ব্যবহার করার পরিকল্পনা করা উচিত। 

তবে শুধু দুই বছরের নিয়ম জানলেই হবে না, কারণ কোন দেশে এবং কোন উদ্দেশ্যে স্কোর ব্যবহার করছেন, তার ওপর রিকোয়ারমেন্ট কিছুটা ভিন্ন হতে পারে। 

UK, Australia, Canada, New Zealand এবং USA-সহ জনপ্রিয় দেশগুলোতে আইইএলটিএস ব্যাপকভাবে গ্রহণ করা হয়, তবে ইউনিভার্সিটি বা ভিসা অথরিটি নিজেদের নির্দিষ্ট রিকোয়ারমেন্ট স্কোর এবং ভ্যালিডিটি রুল অনুসরণ করতে পারে। 

তাই শুধু আইইএলটিএসের সাধারণ ভ্যালিডিটি দেখে নয়, বরং যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন এবং যে ভিসাতে যাবেন, সেসব শর্ত চেক করা অত্যন্ত জরুরি। বিশেষ করে UK-এর ক্ষেত্রে IELTS এখনো study, work এবং immigration-এর জন্য স্বীকৃত, আর UK Visas and Immigration-এর জন্য প্রয়োজন হলে নির্দিষ্ট  UKVI  IELTS test দিতে হতে পারে। Australia, Canada এবং New Zealand-এর ক্ষেত্রেও IELTS সরকারিভাবে স্বীকৃত English-language test হিসেবে ব্যবহৃত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইইএলটিএস স্কোর সাধারণভাবে দুই বছর পর নিজে থেকে extend করা যায় না।

তাই আপনার স্কোরের ভ্যালিডিটি শেষ হওয়ার কাছাকাছি সময়ে যদি admission বা visa process শুরু করেন, তাহলে নতুন করে IELTS দেওয়ার প্রয়োজন হতে পারে। ২০২৬ সালে IELTS-এর test delivery-তেও পরিবর্তন এসেছে। অনেক জায়গায় paper-based IELTS বন্ধ করে কম্পিউটার বেজড পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই এবিষয়টি ও বিবেচনায় রাখতে হবে।


Logo