Logo
×

Follow Us

এমসি এক্সপ্লেইনার

ইরান-আমেরিকা যুদ্ধবিরতির আভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৬:০৭

ইরান-আমেরিকা যুদ্ধবিরতির আভাস

ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার আভাস মিলছে। মার্কিন সংবাদ এক্সিয়স খবর দিয়েছে, ৪৫ দিনের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে জোর তৎপরতা চলছে। ধারণা করা হচ্ছে, এটি ভবিষ্যতে স্থায়ী শান্তি আলোচনার পথ খুলে দিতে পারে।

দুই ধাপে যুদ্ধ বন্ধের সমাধান খোঁজা হচ্ছে। প্রথম ধাপে ৪৫ দিনের যুদ্ধবিরতি এবং পরে হবে চুক্তি। চুক্তিতে পরমাণু কার্যক্রম শিথিল ও নিয়ন্ত্রণের বিষয়টি যুক্ত থাকতে পারে। যুদ্ধ বিরতি কার্যকর হলে ১৫-২০ দিনের মাথায় তা কার্যকর হবে। চুক্তিটিকে “ইসলামাবাদ অ্যাকর্ড” নামেও ডাকা হচ্ছে।   

পাকিস্তান, মিসর ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের আলোচনা চলছে এবং ইরানের কাছে ইতোমধ্যেই একটি শান্তিচুক্তির প্রস্তাব পৌঁছেছে। কিন্তু ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো মৌখিক সম্মতি দেয়নি। ইরান শর্ত দিয়ে রেখেছে, যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে হরমুজ খোলার বিষয়টি তারা মানবে না। ইরানি কর্মকর্তাদের সন্দেহ, যুদ্ধ বন্ধ করতে আমেরিকা এখনো রেডি না।  

অন্যদিকে, আরব আমিরাতের কর্মকর্তা আনোয়ার গারগাস জানিয়েছেন, এই যুদ্ধ বন্ধের বিষয়টি ফলপ্রসূ করতে গেলে অবশ্যই হরমুজ খুলে দেওয়ার শর্ত থাকা ও মানার বিষয়টি থাকতে হবে।

৬ এপ্রিল এ নিয়ে একটি ঘোষণা আসারও আভাস পাওয়া যাচ্ছে।তবে ঘোরতর শক্র ইরান-আমেরিকাকে এক ঘাটে নিয়ে এসে শান্ত করানো সহজ কাজ নয়। তবু বিধ্বংসী যুদ্ধ বন্ধের সুযোগ তৈরি হলে তাতে সারা বিশ্বের মানুষ যে হাঁপ ছেড়ে বাঁচবে, সে কথা বলাই বাহুল্য।

Logo